ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গিটার বাজানোর সময় গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলুর মৃত্যু

reporter

প্রকাশিত: ০১:৩২:১০পূর্বাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:৩২:১০পূর্বাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৪

অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু

ছবি: অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু

রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজানোর সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পিকলুর ঘনিষ্ঠ বন্ধু সিপাত আলতামুস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে গিটার বাজানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিকলু। দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিনহাজ আহমেদ পিকলু বাংলাদেশের ব্যান্ড সংগীত জগতের একটি উল্লেখযোগ্য নাম। আশির দশকের মাঝামাঝি সময় থেকে তিনি হার্ডরক জনরায় জনপ্রিয় ব্যান্ড রকস্ট্রাটা এবং জলি রজার্সে গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি কিছু সময়ের জন্য ওয়ারফেজ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

পরে ১৯৯৯ সালে অর্থহীন ব্যান্ডে যোগ দেন পিকলু। অর্থহীনের ব্যানারে তার গিটার বাজানোর দক্ষতা শ্রোতাদের মন জয় করেছিল। ব্যান্ডের জনপ্রিয় গান যেমন "অদ্ভূত সেই ছেলে", "সূর্য", "রাতের ট্রেন", "গুটি ফ্রম হেল", এবং "নির্বোধ" সহ বেশ কয়েকটি গানে তার বাজানো গিটার আজও শ্রোতাদের কাছে স্মরণীয়।

পিকলুর মৃত্যুতে বাংলাদেশের সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সৃজনশীলতা, প্রতিভা, এবং সংগীত জগতে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

reporter