ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশপ্রধান: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

reporter

প্রকাশিত: ০১:১৪:১৯অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১৪:১৯অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

ছবি: সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন (সংগৃহীত)

ছবি: ছবি: সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন (সংগৃহীত)

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে জুলাই-আগস্টের গণহত্যার সুপ্রিম কমান্ডার হিসেবে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার নেতৃত্বেই এই গণহত্যা সংঘটিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন সাবেক আইজিপি মামুনসহ ৮ জন সাবেক পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় এই ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে শুনানি চলছে। গত ২৭ অক্টোবর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের হাজির করতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, পুলিশের আরও ১৭ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যারা গ্রেপ্তার রয়েছেন, তাদের ধীরে ধীরে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

reporter