ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ব্যাপক কমতি

reporter

প্রকাশিত: ০১:০৮:২০পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

আপডেট: ০১:০৮:২০পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কমতি দেখা গেছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিবের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সংগৃহীত তথ্যে এ প্রবণতা প্রকাশ পেয়েছে। এ সময়ে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন তেল, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদের মতো নিত্যপণ্যের দাম বহুলাংশে হ্রাস পেয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের তুলনায় চলতি বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের চাল (নাজিরশাইল, মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) এবং গমের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা ও প্যাকেটজাত ময়দা) দাম স্থিতিশীল রয়েছে। তবে গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বাড়লেও গমের দাম (আটা ও ময়দা) কমেছে।

এছাড়া, গত বছরের রমজানের তুলনায় এ বছর অধিকাংশ নিত্যপণ্যের দাম কম থাকায় সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। বিশেষ করে ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন তেল, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদের দামে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা গেছে।

এদিকে, টিসিবির নিয়মিত বাজার মনিটরিং ও মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে। সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে সহায়ক হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।


reporter