ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

reporter

প্রকাশিত: ০৪:২৫:২১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:২৫:২১অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আয়নাঘরের রূপকার  ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ। ছবি: সংগৃহীত

ছবি: আয়নাঘরের রূপকার ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ। ছবি: সংগৃহীত

গুম এবং বিচারবহির্ভূত হত্যার অভিযোগে উচ্চপদস্থ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় ২২ জন কর্মকর্তার নাম রয়েছে, যাদের বেশিরভাগই ডিজিএফআই এবং র‌্যাবের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। এদের মধ্যে আলোচিত ‘আয়নাঘর’ এর রূপকার হিসেবেও পরিচিত কয়েকজন আছেন।

১৮ নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগ ঠেকাতে তাদের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর, লে. জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল হামিদুল হকসহ আরও অনেকে। এদের বিরুদ্ধে গুম, ক্রসফায়ার এবং রাজনৈতিক বিরোধীদের দমনসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন র‌্যাবের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক লে. জেনারেল এসএম মতিউর রহমান, র‌্যাব গোয়েন্দা শাখার সাবেক উপপরিচালক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এবং মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন। তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অল্প কিছুদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, গুম কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তদন্ত চলাকালে এ ব্যক্তিদের বিদেশযাত্রা রোধ করা অত্যন্ত জরুরি।

চিঠিতে আরও বলা হয়, অভিযুক্তদের তালিকা পুলিশের বিশেষ শাখা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ইমিগ্রেশন বিভাগে জরুরি বার্তা পাঠিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে কয়েকজন ডিজিএফআই এবং এনএসআই-এর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কিছু কর্মকর্তা ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত দেশের অভ্যন্তরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।

reporter