ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে

reporter

প্রকাশিত: ১২:০৭:০৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:০৭:০৭অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এক সেনা কর্মকর্তাকে পুলিশের সাথে ট্রাইব্যুনাল ভবনে আনা হচ্ছে

ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা এক সেনা কর্মকর্তাকে পুলিশের সাথে ট্রাইব্যুনাল ভবনে আনা হচ্ছে

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় জড়িত ১৩ সেনা কর্মকর্তাকে আজ রোববার সকালে হাজির করা হয়েছে। সকাল ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ প্রিজন ভ্যানে করে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়।

টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোট আসামি ১৭ জন। তাঁদের মধ্যে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (পিআরএল), লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও সারওয়ার বিন কাশেম। মামলার প্রথম সাতজন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক এবং শেষ তিনজন র‍্যাব গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে জেআইসি সেলে গুম করার অভিযোগে দায়ের হওয়া আরেক মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার তিনজন হলেন ডিজিএফআই–এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাঁদেরও একইভাবে আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

দুটি মামলায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বেশ কয়েকজন আসামি পলাতক আছেন।

এর আগে ২২ অক্টোবর গ্রেপ্তার আসামিদের একবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

reporter