ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

হিজবুল্লাহর ড্রোন হামলার পর বাংকারে সুরক্ষিত অবস্থান থেকে কাজ করছেন নেতানিয়াহু

reporter

প্রকাশিত: ০৮:৩১:৫৬অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৩১:৫৬অপরাহ্ন , ১১ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুরক্ষিত বাংকার থেকে কাজ করছেন। টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, প্রায় এক মাস ধরে নেতানিয়াহু তার মূল কার্যালয়ের পরিবর্তে এই সুরক্ষিত বাংকারেই অবস্থান করছেন। গত ১৯ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় অবস্থিত তার বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর থেকেই তিনি বাংকারে আশ্রয় নিয়েছেন। এমনকি নিরাপত্তার কারণে তার ছেলে আভনের বিয়ের তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি দক্ষিণ লেবাননে স্থল আক্রমণ সম্প্রসারণের অনুমোদন দিয়েছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ যখন ঘোষণা দিয়েছিলেন যে ইসরাইল হিজবুল্লাহকে পরাজিত করেছে, ঠিক সেই দিনই সেনাবাহিনীকে এই আক্রমণ সম্প্রসারণের অনুমতি দেওয়া হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল, জেরুসালেম পোস্ট

reporter