ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন বৈঠক: শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

reporter

প্রকাশিত: ০১:০৫:৪৫অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০৫:৪৫অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

ছবি: ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি: সংগৃহীত

হোয়াইট হাউজে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৩ নভেম্বর) ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। গত ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউজে প্রবেশ করলেন হবু প্রেসিডেন্ট ট্রাম্প। এই বৈঠকে দুই নেতা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

বাইডেনের কাছে পরাজিত হয়ে ২০২১ সালে হোয়াইট হাউজ ছেড়েছিলেন ট্রাম্প। এবার বাইডেনের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে আবারো হোয়াইট হাউজে ফিরছেন তিনি। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তার আগে বুধবার হোয়াইট হাউজে পা রাখলেন ট্রাম্প।

বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, “আবার স্বাগতম।” ট্রাম্পকে তিনি আশ্বস্ত করেন যে, ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হবে।

এবারের নির্বাচনে প্রথমে বাইডেনই ছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। তবে বয়সজনিত কারণে ডেমোক্র্যাট দলের অভ্যন্তরেই তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচনের কয়েক মাস আগে বাইডেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে তার পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কমলা হ্যারিস। তবে ট্রাম্পের বিপক্ষে নির্বাচনে পরাজিত হন তিনি।

reporter