ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ

reporter

প্রকাশিত: ০৬:০৫:১২অপরাহ্ন , ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৬:০৫:১২অপরাহ্ন , ২৫ সেপ্টেম্বর ২০২৫

-সংগৃহীত ছবি

ছবি: -সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসবেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ওয়াশিংটনের ওভাল অফিসে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীরও আলোচনায় অংশ নিতে পারেন। তার উপস্থিতি শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হয়নি। প্রধানমন্ত্রী শেহবাজ বর্তমানে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি বৃহস্পতিবার বিকালে ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করবেন এবং বৈঠক শেষে আবার নিউইয়র্কে ফিরে গিয়ে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এটি সম্প্রতি হোয়াইট হাউসে গাজা ইস্যু নিয়ে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতা। ওই বৈঠকে পাকিস্তান ছাড়াও তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের নেতারা উপস্থিত ছিলেন।

ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক মাসগুলোতে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় নিরাপত্তা, বাণিজ্য এবং আঞ্চলিক রাজনীতি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নানা কারণে জটিল হয়ে উঠেছে। ভিসা ইস্যু, ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং মে মাসে ট্রাম্পের দাবি করা ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতাকে কেন্দ্র করে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে অস্থিরতা তৈরি হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে গত ৩১ জুলাই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে মার্কিন পক্ষ থেকে পাকিস্তানি পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক ধার্য করা হয়। অন্যদিকে, ভারতের সঙ্গে এখনও কোনও বাণিজ্য চুক্তি সম্পাদন করতে পারেনি ট্রাম্প প্রশাসন। ফলে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য রক্ষায় পাকিস্তানের গুরুত্ব আবারও বেড়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনীর প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে এককভাবে হোয়াইট হাউসে বৈঠকে অংশ নেন। সেটি ছিল প্রথমবারের মতো কোনও পাকিস্তানি সেনাপ্রধানের মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক, যেখানে কোনও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। সেই বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হয়।

বিশ্লেষকরা বলছেন, শেহবাজ শরিফের আসন্ন বৈঠক পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরেকটি নতুন অধ্যায় উন্মোচন করবে। ইসলামাবাদের প্রতি ওয়াশিংটনের আগ্রহকে তারা দক্ষিণ এশিয়ায় নতুন এক কৌশলগত হিসাবের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। গাজা সংকট, বাণিজ্য, নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৈঠকের আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে বলে তারা ধারণা করছেন।

reporter