ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

হঠাৎ গুরুতর অসুস্থ নেতানিয়াহু, নেওয়া হলো হাসপাতালে

reporter

প্রকাশিত: ০৯:২৭:০১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:২৭:০১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হন। বুধবার হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হলে সংক্রমণ শনাক্ত করা হয়। চিকিৎসকরা তাকে কয়েকদিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন, যা প্রাথমিকভাবে সফল ছিল। তবে বর্তমান অবস্থার অবনতি হওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

রোববার তার প্রস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। এই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, নেতানিয়াহু এর আগেও বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে ২০২৩ সালে হৃদরোগের কারণে তার শরীরে পেসমেকার স্থাপন করা হয়। ওই সময় ডাক্তাররা তার হার্টের অনিয়ম নিয়ে সতর্ক করেছিলেন।

বর্তমান শারীরিক জটিলতা এবং চিকিৎসা প্রক্রিয়া নিয়ে ইসরায়েলের রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষও উদ্বিগ্ন। তবে চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন যে, সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

reporter