ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

'ইনশাআল্লাহ আমরা জিতব', সিলেটে ফুটবল তারকা হামজা চৌধুরী

reporter

প্রকাশিত: ০৯:৪৪:৩২অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৪৪:৩২অপরাহ্ন , ১৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী মাতৃভূমি বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে দেশে ফিরেছেন। সোমবার দুপুরে যুক্তরাজ্য থেকে একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তার আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ফুটবলপ্রেমী ভক্তদের ভিড় জমে ওঠে। উপস্থিত ছিলেন প্রচুর গণমাধ্যমকর্মী ও ইউটিউবাররা। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার পর শ্লোগান ও উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান ভক্তরা।

এরপর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার অনুভূতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি কিছু বুঝছি না, বুঝতে পারছি না।' এরপর যোগ করেন, 'ইনশাআল্লাহ, আমরা জিতব। আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।'

তার আগমন উপলক্ষে বিমানবন্দরে ভক্তদের উপস্থিতি প্রসঙ্গে হামজা বলেন, 'এটা অসাধারণ, অসাধারণ। অনেকদিন পর দেশে ফিরেছি। আমি রোমাঞ্চিত।' এ সময় তিনি আরও কিছু প্রশ্নের উত্তর দিতে চাইলেও বাফুফে কর্মকর্তারা তাকে ভিআইপি লাউঞ্জে নিয়ে যান। পরে ছাদখোলা গাড়িতে করে তিনি তার গ্রামের বাড়ি হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন হামজা।

reporter