ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৬:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ইসির সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানেরা

reporter

প্রকাশিত: ০১:২৫:৩৫অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:২৫:৩৫অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ

ছবি: বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচন কমিশনারেরা উপস্থিত রয়েছেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ।

আজ বিকেলে ইসি সচিবালয়ে এ বিষয়ে আরেকটি সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

reporter