ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসলামাবাদে জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

reporter

প্রকাশিত: ০১:৪০:১১অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০১:৪০:১১অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টমাস জার্গেন বিলেফেল্ড (৫৮) নামের এক জ্যেষ্ঠ জার্মান কূটনীতিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ইসলামাবাদের কূটনৈতিক ছিটমহল কারাকোরাম হাইটসে তার বাসভবনে বসবাস করতেন। গতকাল সোমবার তার বাসভবন থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি)-এর বরাত দিয়ে আজ মঙ্গলবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে। এপিপি জানিয়েছে, টমাস জার্গেন বিলেফেল্ড জার্মান দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অতীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়।

এ ঘটনার পর জার্মান দূতাবাস পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্তকারীরা বিলেফেল্ডের মৃত্যুর কারণ এবং ঘটনাস্থলের আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে।

এদিকে, পাকিস্তানের স্থানীয় সংবাদপত্র ডন পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় তার চোখ, নাক ও মুখ থেকে রক্ত ঝরছিল। মরদেহটি স্থানীয় একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ইসলামাবাদের কূটনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। কূটনীতিকদের নিরাপত্তা এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।

reporter