ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

reporter

প্রকাশিত: ০৮:১০:৪০অপরাহ্ন , ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০৮:১০:৪০অপরাহ্ন , ২৮ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে বাধা দিতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকার দুই বাসিন্দা। তারা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ডিক্রির বিরুদ্ধে রিভিউ করার আহ্বান জানান। নোটিশে ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গত রোববার (২৭ এপ্রিল) এ নোটিশ পাঠানো হলেও বিষয়টি জানা যায় সোমবার (২৮ এপ্রিল)। যদিও এরই মধ্যে নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করেছে।

নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দুই বাসিন্দার আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, তার মক্কেলদের পক্ষ থেকে রোববার নোটিশ পাঠানো হয়েছিল। তবে রোববার রাতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। এখন পরবর্তী করণীয় সম্পর্কে নোটিশদাতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে বিজয়ী ঘোষিত শেখ ফজলে নূর তাপসের ফলাফল বাতিল করে বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

এ রায়ের পর রবিবার কাকরাইলের বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, বিচারক মো. নুরুল ইসলাম এবং ইশরাক হোসেনের কাছে আইনি নোটিশ পাঠান।

বর্তমানে নোটিশদাতারা নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা এবং শপথ অনুষ্ঠানের প্রক্রিয়া নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

reporter