ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইতিহাসে প্রথমবার বিটিভির স্টুডিও থেকে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৮:৩৪:০৭অপরাহ্ন , ০১ জুন ২০২৫

আপডেট: ০৮:৩৪:০৭অপরাহ্ন , ০১ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আগামীকাল বিকেল ৩টায় ৭ লাখ ৯০ হাজার টাকার বাজেট উপস্থাপন করবেন ড. সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন হবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভির স্টুডিও থেকে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় তিনি ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট জাতির সামনে উপস্থাপন করবেন। এর মাধ্যমে দেশের আর্থিক পরিকল্পনা, ব্যয় কাঠামো ও উন্নয়ন লক্ষ্যের দিকনির্দেশনা তুলে ধরা হবে।

আজ রবিবার (১ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পূর্বে ঘোষণা দেওয়া ৪টার পরিবর্তে বাজেট বক্তৃতা বিকেল ৩টায় সম্প্রচারিত হবে। বাজেট বক্তৃতাটি পূর্বে ধারণ করা হয়েছে এবং তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে।

সরকারি তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, বাজেট প্রচারের বিস্তৃতি নিশ্চিত করতে দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভির ফিড গ্রহণ করে একই সময়ে বাজেট ভাষণ সম্প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাজেট ঘোষণার আগেই সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে। অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাতে স্বাক্ষর করবেন এবং তা চূড়ান্ত রূপ পাবে। এরপরই বিটিভির স্টুডিও থেকে তা জাতির উদ্দেশে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

reporter