ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

ইউরোপকে ছাড়াই রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা হবে

reporter

প্রকাশিত: ০৮:৪০:০৫পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৪০:০৫পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ইউরোপকে বাদ রেখে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউক্রেন বিষয়ক প্রধান দূত জেনারেল কিথ কেলগ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেনারেল কিথ জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সহায়তা দিতে পারে। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা না করেই শান্তি আলোচনা পরিচালিত হবে। তবে ইউক্রেন অবশ্যই এই আলোচনায় অংশ নেবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা ছাড়াই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং কিয়েভে দ্রুত শান্তি আলোচনার ঘোষণা দেন। এতে ইউরোপীয় নেতারা বিস্মিত হন।

ট্রাম্প প্রশাসন ইউরোপীয় দেশগুলোকে জানিয়ে দিয়েছে, ইউরোপকেই ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের জন্য চীন ও সীমান্ত সুরক্ষা অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র চায় যে ইউরোপীয় দেশগুলো এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে, তবে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা ও কৌশল নিয়ে আরও আলোচনা করা প্রয়োজন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্ব মিউনিখ সম্মেলনে বলেন, "ইউরোপীয় দেশগুলো ছাড়া ইউক্রেনের ভবিষ্যৎ কিংবা ইউরোপীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আলোচনা সম্ভব নয়। আমাদের একত্রিত হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।"

ইউরোপীয় কূটনীতিকরা মনে করছেন, ইউরোপকে বাদ দিয়ে এই আলোচনা সম্ভব নয়। এটি ইউরোপীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। ইউরোপীয় নেতারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে, তাদেরকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বাইরে রাখা হচ্ছে, যা ইউক্রেনের ভবিষ্যত ও ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: আল জাজিরা

reporter