ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জাবি ছাত্রী নিহত: ৪ কর্মকর্তা বরখাস্ত, একদিনের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

reporter

প্রকাশিত: ০১:১৭:০৪অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১৭:০৪অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

নিহত জাবি ছাত্রী আফসানা রাচি। ছবি : সংগৃহীত

ছবি: নিহত জাবি ছাত্রী আফসানা রাচি। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি অটোরিকশার ধাক্কায় নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেপুটি রেজিস্ট্রারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। একইসঙ্গে, বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে সব ক্লাস ও পরীক্ষা একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম এবং ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক। এ সিদ্ধান্তের বিষয়টি রাত ১২টায় নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক দিবসে ক্যাম্পাসের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে, এবং সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হবে।

এদিকে, ঘটনার পর শিক্ষার্থীরা জড়িতদের বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে প্রশাসন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবস্থান তুলে নেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

reporter