ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াত আমির: কোনও রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই

reporter

প্রকাশিত: ০১:০৮:০০অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০৮:০০অপরাহ্ন , ২২ নভেম্বর ২০২৪

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ফাইল ছবি

ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ফাইল ছবি

বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনও রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই। জনগণের সিদ্ধান্তকেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।”

সাক্ষাৎকারে তিনি জামায়াতের ভারত-বিরোধী তকমা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। পাশাপাশি, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকার নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “ধর্মের ভিত্তিতে বিভাজন অপরাধ। জামায়াত সব নাগরিককে সমান অধিকার ও মর্যাদার ভিত্তিতে দেখার নীতিতে বিশ্বাসী।”

সরকারে আসলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও কার্যকরী এবং বাস্তবসম্মত করতে চান বলে জানিয়েছেন জামায়াত আমির। একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “মানুষই যে কোনও রাজনৈতিক পরিবর্তনের প্রকৃত সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের লক্ষ্য জনস্বার্থে কাজ করা, কোনও দলকে ক্ষমতা থেকে সরানো নয়।”

reporter