ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

জামায়াত ও ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

reporter

প্রকাশিত: ১০:৩২:২৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩২:২৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম দেশের ইসলামী দলগুলোর ঐক্য প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। তারা বলেছেন, ইসলামী দলগুলো নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের ঐক্যবদ্ধ করে জনগণের পক্ষে কাজ করবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদরাসা পরিদর্শনকালে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনই তাদের একমাত্র লক্ষ্য। তিনি জানান, একত্রিতভাবে কাজ করে তারা আর কোনো প্রহসনের নির্বাচন হতে দেবেন না। নির্বাচন সংস্কার এবং যথাসময়ে নির্বাচন আয়োজন করা হলে তারা তাতে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৯১ শতাংশই মুসলমান। ইসলামের বিধান মেনে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি ও অশাসন দূর করা সম্ভব। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশ এখনও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি বলে মন্তব্য করেন তিনি। এর জন্য দুর্নীতি ও দুঃশাসনকে দায়ী করে তিনি বলেন, আল্লাহর বিধান মেনে চললে দেশ আজকের এই অবস্থায় থাকত না।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামের পক্ষে নির্বাচনী প্রচেষ্টা আগেও ছিল এবং তা এখনো অব্যাহত আছে। তিনি উল্লেখ করেন, সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এই প্রচেষ্টা সফল হবে।

তিনি আরও বলেন, দেশের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন গুরুত্বপূর্ণ এবং এটি ইসলামী দলগুলোর লক্ষ্য। দুই দলের নেতাই ইসলামী ঐক্যের মাধ্যমে দেশের ভবিষ্যৎ পরিবর্তনের আশা প্রকাশ করেন।

reporter