ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

reporter

প্রকাশিত: ১০:২৭:৫৭অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৭:৫৭অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটের সাইডলাইনে মঙ্গলবার (২১ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

চার দিনের সরকারি সফরে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে সুইজারল্যান্ড পৌঁছান। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম জুরিখ বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ড. ইউনূসের সঙ্গে সফরসঙ্গী ছিলেন একদল ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিটে অংশগ্রহণের উদ্দেশ্যে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ড. ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দাভোসে সামিটে যোগদানের পাশাপাশি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।

বৈঠকের বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ না করা হলেও জানা গেছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, এবং অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

ড. ইউনূসের এই সফর ও বৈঠককে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সামিটে অংশগ্রহণ শেষে তিনি আগামী ২৫ জানুয়ারি দেশে ফিরে আসার কথা রয়েছে।

reporter