ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীর মৃত্যু

reporter

প্রকাশিত: ০৬:৪৯:৫২অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৪৯:৫২অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শাওন জানান, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীতেও গুরুতর আঘাত লেগেছিল। শনিবার রাতে অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তবে শেষ পর্যন্ত রোববার বিকেলে তিনি মারা যান।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ঢাকার বনানী এলাকার ১০৯ নম্বর রোডের এ ব্লকের ২৩ নম্বর বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুল কাজী তখন ঘুম থেকে উঠে বাথরুমে যান এবং গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করলে বিস্ফোরণ হয়। দগ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। তিনি স্ত্রী নাদিরা ফারজানা রুনা এবং তাদের দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। বাবুল কাজী একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। খিলখিল আরও জানান, তার ভাইয়ের ধুমপানের অভ্যাস ছিল। ধারণা করা হচ্ছে, বাথরুমে মিথেন গ্যাস জমে যাওয়ার ফলে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম জানান, বাবুল কাজী শনিবার সকালে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালীতেও ক্ষতি হয়েছিল। তার অবস্থা তখন থেকেই অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে তিনি জানান।

reporter