ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয়: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০৯:১২:৩০অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১২:৩০অপরাহ্ন , ১৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ন্যূনতম সংস্কার সম্পন্ন করেই দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, জাতীয় নির্বাচন আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, আমরা আশা করি খুব দ্রুত সংস্কারের বিষয়ে ন্যূনতম ঐকমত্য তৈরি হবে। আমাদের প্রত্যাশা, সেটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন হবে।

মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন। রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যে, সংস্কারের বিষয়ে বিভিন্ন কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তা নিয়ে আলোচনা করা হবে। দলগুলো কমিশনের সঙ্গে কথা বলবে এবং একটি ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে। সেটাই মূল উদ্দেশ্য। আজকের আলোচনা ছিল প্রাথমিক পর্যায়ের, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত উপস্থাপন করেছে।

তিনি আরও বলেন, প্রথম বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত তুলে ধরেছে। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর বা গঠনমূলক আলোচনা হয়নি।

reporter