ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

reporter

প্রকাশিত: ১০:১১:৪৭অপরাহ্ন , ০৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:১১:৪৭অপরাহ্ন , ০৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম | ছবি: পিআইডি

ছবি: ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম | ছবি: পিআইডি

জাতীয় ঐক্যের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশব্যাপী আলোচনার উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

ড. ইউনূস আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন বলে জানা গেছে। সেখানে তরুণ প্রজন্মের ভাবনা ও মতামত নিয়ে আলোচনা হবে। আগামীকাল বুধবার তিনি প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ করবেন। এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সমঝোতার পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে।

এরপর বৃহস্পতিবার ড. ইউনূস দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এই সংলাপের মাধ্যমে তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার রূপরেখা তৈরির উদ্যোগ নেবেন।

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে একতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ড. ইউনূসের এই সংলাপ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, সংকটময় পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান একটি সময়োপযোগী উদ্যোগ, যা ভবিষ্যতের সুষ্ঠু পথনির্ধারণে সহায়ক হতে পারে।

reporter