ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জি২০ সম্মেলন শুরু: জলবায়ু ও ইউক্রেন ইস্যু অগ্রাধিকার পাবে

reporter

প্রকাশিত: ১২:৫১:৫৬অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৫১:৫৬অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৫

জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নাসরেক এক্সপো সেন্টারে

ছবি: জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নাসরেক এক্সপো সেন্টারে

যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ না থাকা সত্ত্বেও গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে জি২০ শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে উপস্থিত হয়েছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেউই সম্মেলনে যোগ দিচ্ছেন না। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানিয়েছে, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের প্রতি অবিচারের অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র সম্মেলনে অংশ নিচ্ছে না।

এবারের জি২০ সম্মেলনের প্রতিপাদ্য হলো “সংহতি, সমতা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা”। সম্মেলনে আফ্রিকার নিম্নআয়ের দেশগুলোর ঋণমুক্তির সম্ভাবনা এবং জলবায়ু অভিযোজন, অভ্যন্তরীণ সহযোগিতা ও দেশগুলোর কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা করা হবে।

বিবিসি জানায়, সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধও আলোচনার কেন্দ্রবিন্দু হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তৈরি করা ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে কিয়েভের মিত্র দেশগুলো বৈঠকে আলোচনা করবে। যদিও খসড়া পরিকল্পনার বিস্তারিত প্রকাশিত হয়নি, তবে এর তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। পরিকল্পনাটিকে রাশিয়ার পক্ষে পক্ষপাতমূলক বলে দেখা হচ্ছে, এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রসঙ্গে বলেছেন, “ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটির মুখোমুখি।” জেলেনস্কির এমন মন্তব্যের এক দিন পরই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সম্মেলন শুরু হয়েছে। গত শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ হয়েছে। কিয়ার স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের বন্ধু ও সহযোগীরা দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

reporter