ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জনতার হাতে আটক সাবেক টিএসআই, ক্ষমা চাইলেন

reporter

প্রকাশিত: ০৮:৩৬:১৬অপরাহ্ন , ২৩ মার্চ ২০২৫

আপডেট: ০৮:৩৬:১৬অপরাহ্ন , ২৩ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত জনতার হাতে আটক হয়েছেন। রবিবার (২৩ মার্চ) দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সাক্ষ্য দিতে আসার সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে এবং তিনি তাদের কাছে ক্ষমা চান।

এ সময় টিএসআই লিটনের আটক হওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি জনতার কাছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। স্থানীয়রা জানায়, লিটন গত ১০ বছর মাইজদী শহরে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আস্থাভাজন হয়ে ওঠেন। এ সুযোগে তিনি স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেন এবং ঘুষ বাণিজ্যের অভিযোগে জড়িত হন।

বিএনপি নেতারা জানান, লিটন দত্ত বিগত ফ্যাসিবাদের দোসর ছিলেন। তার অত্যাচারে বিএনপি নেতারা ঘরে ঘুমাতে পারতেন না। বিভিন্ন অজুহাতে মামলার ভয় দেখিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন। রবিবার দুপুরে আদালতে সাক্ষ্য দিতে আসার খবরে ভুক্তভোগীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

reporter