ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জুলাই-আগস্টের গণহত্যা: মানবতাবিরোধী অপরাধে ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে

reporter

প্রকাশিত: ০৫:১০:২৯অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৫:১০:২৯অপরাহ্ন , ১৭ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন সাবেক সচিবসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। সোমবার (১৮ নভেম্বর) তাদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হবে।

ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার (১৭ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

গুরুত্বপূর্ণ এই বিচার কার্যক্রমে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার মাধ্যমে এই বিচারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

ট্রাইব্যুনালের এই উদ্যোগ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিযুক্তদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা প্রতিক্রিয়া থাকলেও এটি দেশে বিচারিক প্রক্রিয়ার নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।

reporter