ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই বিপ্লবে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়ার উদ্যোগ

reporter

প্রকাশিত: ০১:৩৪:৪৬অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০১:৩৪:৪৬অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। এই উদ্যোগের আওতায় প্রথমে ১০০ জন আহত ব্যক্তিকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারিত হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, এই কার্যক্রমটি ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে এবং ভবিষ্যতে আরও আহত ব্যক্তিদেরও এই প্রক্রিয়ার মাধ্যমে পুনর্বাসন করা হবে।

এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এক হাজার ছাত্রদের ট্রাফিক ডিউটিতে অংশগ্রহণ করানোর পরিকল্পনা রয়েছে। এর জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে, যেখানে ছাত্ররা প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন নাগরিক দেশ ত্যাগের সুযোগ পেয়েছেন। সে সময় সরকার গঠন না হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে সরকার গঠনের পর যারা দেশ ত্যাগ করেছেন, তাদের বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে জুলাই বিপ্লবে আহত ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

reporter