ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই বিপ্লবে শহীদ মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

reporter

প্রকাশিত: ০৭:৫৯:০৬অপরাহ্ন , ১২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৫৯:০৬অপরাহ্ন , ১২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচি পালনকালে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মোহাম্মদ মাহবুব আলম। তার এই অকাল প্রয়াণ শোকের ছায়া ফেলে পুরো এলাকায়। শহীদ মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১২ জানুয়ারি) শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি শহীদ মাহবুবের মা মোসাম্মত মাহফুজা খাতুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানান।

পরিবারের সঙ্গে আলাপচারিতায় মাহবুবের মা তার ছেলের মৃত্যুর ঘটনাটি আবেগঘন কণ্ঠে তুলে ধরেন। ঘটনার কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। মাহবুবের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি।

পরিবারের প্রতি সমর্থন জানাতে এবং তাদের দুঃখ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. খন্দকার মাহবুব আলম। বিএনপির পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় বিএনপির নেতারা পরিবারটিকে প্রতিশ্রুতি দেন যে, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তারা পাশে থাকবেন। তারা শহীদ মাহবুব আলমের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান।

মাহবুবের মৃত্যুকে তারা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি শোকাবহ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার এই আত্মত্যাগের জন্য দল ও দেশ গভীরভাবে কৃতজ্ঞ থাকবে বলে তারা আশ্বাস দেন।

শহীদ মাহবুব আলমের পরিবার তারেক রহমানের এই সহমর্মিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের আর্থিক ও মানসিক সহায়তা প্রাপ্তির বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে।

reporter