ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে কর্মসূচি ঘোষণা

reporter

প্রকাশিত: ০২:৪৯:৩০অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৪৯:৩০অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ নিয়ে মানুষের প্রত্যাশা জানার লক্ষ্যে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ চালাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে যে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। এই আশ্বাসে আমরা ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তাই আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকারকে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রতীক। তাই আমরা প্রত্যাশা করি, ঘোষণাপত্রে প্রতিটি শ্রেণির মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। এ লক্ষ্য অর্জনে আমরা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পেশাজীবী মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঘোষণাপত্র প্রণয়নে এখনো পর্যন্ত সরকারের কোনো কার্যক্রম চোখে পড়েনি। তিনি সরকারের প্রতি অবিলম্বে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

reporter