ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয় অজ্ঞাতনামা মরদেহের সন্ধান

reporter

প্রকাশিত: ০৮:০৭:৪৪অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:০৭:৪৪অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় নিহত ছয় অজ্ঞাতনামা মরদেহের সন্ধান পাওয়া গেছে। বিষয়টি শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের’ সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সেলের পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানে নিহত অশনাক্ত ছয়টি মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সেলের একটি দল শাহবাগ থানায় যায়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন, ছয়টি মরদেহ মর্গে রয়েছে। মরদেহগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা এক পুরুষ (২০), আরেক পুরুষ (২৫), তৃতীয় পুরুষ (২২), এক মহিলা (৩২), চতুর্থ পুরুষ (৩০) এবং এনামুল নামে এক ব্যক্তি (২৫)।

জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা জানিয়েছেন, মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। তারা অনুরোধ করেছেন, কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১ ৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করতে।

তারা আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

সংবাদ সম্মেলনে সেলের নেতারা গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনারও তদন্ত চলছে বলে উল্লেখ করেন। তারা এই ঘটনাকে জাতির জন্য একটি দুঃখজনক অধ্যায় হিসেবে বর্ণনা করে যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানান।

অপরদিকে, পুলিশ জানিয়েছে, ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ নমুনার ভিত্তিতে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহের পরিচয় নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় নিহত এই ছয় ব্যক্তির পরিচয় উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ সেলের সমন্বিত কাজ চলমান রয়েছে।

reporter