ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ

reporter

প্রকাশিত: ১০:১৩:৪২অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:১৩:৪২অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ফাইল ছবি

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ফাইল ছবি

জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার রাত সোয়া ৯টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিষয়ে জানায়। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখতে এই ঘোষণাপত্রটি গৃহীত হবে।"

তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে।" এ ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, জনগণের ঐক্যের ভিত্তি এবং জাতীয় অভিপ্রায়কে অন্তর্ভুক্ত করা হবে।

প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, "জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটিয়ে সকলের অংশগ্রহণে আগামী কয়েকদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। এটি দ্রুত জাতির সামনে উপস্থাপন করা হবে।"

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপ দেশের গণতান্ত্রিক চেতনাকে আরও বেগবান করবে এবং একটি সমন্বিত রাষ্ট্র গঠনের প্রয়াসে সহায়ক ভূমিকা পালন করবে।

reporter