ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মার্চ থেকে ভাতা প্রদান শুরু

reporter

প্রকাশিত: ০৯:১০:০৯অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:১০:০৯অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের 'জুলাই শহীদ' এবং আহতদের 'জুলাই যোদ্ধা' নামে স্বীকৃতি দিয়েছে সরকার। এই শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। আহতদের জন্যও চিকিৎসা সুবিধা এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে মার্চ মাস থেকে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে দেশে সংঘটিত অভ্যুত্থানে বহু মানুষ শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। গত ছয় মাস ধরে তথ্য যাচাই এবং ডকুমেন্টেশন সম্পন্ন করা হয়েছে।

এছাড়া, শফিকুল আলম আরও জানান, নিহত শহীদদের পরিবারগুলো সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতদের তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

প্রেস সচিব বলেন, ৮৩৪ জন শহীদের তালিকা ইতোমধ্যে গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রত্যেক শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন, যার মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ১০ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। শহীদ পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

আহতদের জন্য তিনটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে:

  • ক্যাটাগরি এ (অতি-গুরুতর আহত): এই ক্যাটাগরিতে ৪৯৩ জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত। তাদের এককালীন ৫ লাখ টাকা এবং ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ লাখ টাকা, ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন এবং আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।
  • ক্যাটাগরি বি (গুরুতর আহত): এই ক্যাটাগরিতে ৯০৮ জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত। তাদের এককালীন ৩ লাখ টাকা এবং ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ লাখ টাকা, ২০২৫-২০২৬ অর্থ বছরে ২ লাখ টাকা দেওয়া হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন।
  • ক্যাটাগরি সি (আহত): এই ক্যাটাগরিতে ১০,৬৪৮ জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত। তাদের এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।

reporter