ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর

reporter

প্রকাশিত: ০৬:২৩:৩৩পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:২৩:৩৩পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সরকার ১ ফেব্রুয়ারি থেকে ডিজেল, কেরোসিন, পেট্রল এবং অকটেনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার, ৩১ জানুয়ারি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের জন্য নতুন এই মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। একইভাবে, অকটেনের দাম এক টাকা বাড়িয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে অকটেনের দাম ছিল প্রতি লিটার ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ছিল ১২১ টাকা। নতুন মূল্য তালিকা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সরকারের এই মূল্য পুনর্নির্ধারণের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে স্থানীয়ভাবে মূল্য নির্ধারণ করা। প্রতি মাসে এই দাম পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে।

reporter