ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

reporter

প্রকাশিত: ১২:০১:৪২অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ১২:০১:৪২অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কানাডার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার ইরি লেকের তীরে পোর্ট ব্রুস সৈকত থেকে তার মরদেহ পাওয়া যায়।

মঙ্গলবার নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন। নিধুয়া মুক্তাদির (১৯) বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি তার মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করতেন।

নিধুয়া ফানশাওয়ে কলেজের নার্সিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন। জানা যায়, তিনি পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন। নিধুয়ার সন্ধান পেতে পুলিশ ডুবুরি দল ও ড্রোন ব্যবহার করেও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অবশেষে শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করে যে, এটি নিখোঁজ নিধুয়ার মরদেহ। পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো ধরনের অস্বাভাবিক চিহ্ন বা আঘাতের আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমাদের পরিবার এই ঘটনার পর থেকে গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। নিধুয়া খুবই সাহসী এবং দৃঢ়চিত্তের একজন মানুষ ছিল। তাকে হারিয়ে আমরা চরম দুঃখ ও হতাশার মধ্যে আছি।

নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী জানান, তার মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল গত ২৯ নভেম্বর। তিনি বলেন, "আমার মনে হচ্ছে, এটি একটি খারাপ স্বপ্ন। আমি ঘুম থেকে উঠে দেখব সব ঠিক আছে। আমার মেয়ে বেঁচে আছে। আমি কেবল আমার মেয়েকে ফিরে পেতে চাই। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।"

নিধুয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব এবং কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ তার মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

reporter