ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

কারওয়ান বাজারে সিন্ডিকেটবিরোধী বিক্ষোভ, চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা

reporter

প্রকাশিত: ০১:৫৬:৫১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৫৬:৫১অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৫

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারে কথিত আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, অতীতের দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা ব্যবসা পরিচালনায় বড় ধরনের বাধা সৃষ্টি করছে।

রোববার রাতে কারওয়ান বাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ফলপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ব্যবসায়ীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হুমকি ও অপপ্রচারের অভিযোগ

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অতীতে যারা কারওয়ান বাজারে দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, তারা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর মদদে এই চক্র ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাচ্ছে এবং বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তারা আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে দলের কয়েকজন নেতার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

ব্যবসায়ীদের সতর্ক বার্তা

বক্তারা জানান, ৫ আগস্টের পর এসব চাঁদাবাজ গা-ঢাকা দিলেও সাম্প্রতিক সময়ে আবার সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা স্পষ্ট করে বলেন, কারওয়ান বাজারে কোনো ধরনের দখল, চাঁদাবাজি বা সিন্ডিকেট কার্যক্রম মেনে নেওয়া হবে না এবং প্রয়োজনে আরও বড় আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

reporter