ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

reporter

প্রকাশিত: ১১:২৭:০৯পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:২৭:০৯পূর্বাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকার কাছে।

জানা গেছে, বুধবার রাতে রাজবাড়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও বাসিন্দাদের নিয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করেছিল বাসটি। ঢাকা ট্যুর গ্রুপের আয়োজনে গোমতি গোল্ডেন এক্সপ্রেস পরিবহনের বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। ভোরে আলুটিলা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় আহত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস এবং পুলিশের সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন জানান, আহতদের মধ্যে ২-৩ জনের আঘাত কিছুটা গুরুতর হলেও বড় ধরনের বিপদ নেই। বাকিরা শারীরিকভাবে স্থিতিশীল এবং চিকিৎসা শেষে দ্রুত বাসায় ফিরতে পারবেন বলে তিনি আশ্বস্ত করেছেন।

reporter