ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত

reporter

প্রকাশিত: ০৭:১১:১১অপরাহ্ন , ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০৭:১১:১১অপরাহ্ন , ১৮ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার ভোর থেকে জেলার মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক এবং নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। এসব এলাকায় টহল দেয়ার পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে সকল প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা ও খাগড়াছড়ি-রাঙামাটির সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটে। এসব শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র। অপহৃতদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চবির সদস্য রিশন চাকমা, চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং অলড্রিন ত্রিপুরা রয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, "এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।"

অপহরণের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে, অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত পাহাড়ি শিক্ষার্থী, তাদের পরিবার ও স্বজনরা।

reporter