ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

খালেদা জিয়া ঈদের পর দেশে ফিরতে পারেন

reporter

প্রকাশিত: ০৯:৩০:৪৭অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৩০:৪৭অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে তুলনামূলকভাবে ভালো বলে জানা গেছে। পরিবারিক পরিবেশে তিনি মানসিকভাবে প্রশান্তি অনুভব করছেন এবং স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক লন্ডনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, "আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অব ডেমোক্রেসি এখন অনেক ভালো আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন। উনি দেশবাসীর দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন।"

এম এ মালেক আরও জানান, খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের বাসায় নাতনীদের সার্বক্ষণিক পরিচর্যায় সময় কাটাচ্ছেন। তারা সবাই তার পাশে আছেন এবং তিনি মানসিকভাবে খুব রিলাক্স আছেন।

তিনি বলেন, "আমরা উনাকে অনুরোধ করেছি, আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন তাহলে ঈদের পর-পরেই বাংলাদেশে যাবেন।"

এ সময় এম এ মালেক শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "শেখ হাসিনাই উনাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।" তিনি আরও বলেন, "আল্লাহর পরিকল্পনায় তার (হাসিনার) পতন হয়েছে, আর উত্থান হয়েছে বেগম খালেদা জিয়ার।"

বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি নিয়ে দলের নেত্রীর সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতাদের কোনো ধরনের আলোচনা হয়নি উল্লেখ করে এম এ মালেক বলেন, "আমরা এ বিষয়ে কোনও কথাবার্তা বলবও না। কারণ রাজনীতিতে উনার অনেক সোর্স রয়েছে, এ ব্যাপারে উনি অনেক ব্রিফ পান। তাছাড়া বাংলাদেশ ও বাংলাদেশের আপামর জনতার প্রতি তার দৃষ্টি সবসময়ই সজাগ রয়েছে।"

সূত্র: বাসস

reporter