ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

"খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়িতে হামলা"

reporter

প্রকাশিত: ০৩:০২:২৩পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ০৩:০২:২৩পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৫

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করে আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। অভিযুক্তকে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যুবককেও হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে খিলক্ষেত বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থানার দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করছিলেন স্থানীয়রা। পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসছিল। এ সময় খিলক্ষেত বাজার এলাকায় কয়েক শ লোক পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশ সদস্য এবং গাড়িতে থাকা অভিযুক্ত যুবক আহত হন।

ইসমাইল হোসেন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরাও থানায় উপস্থিত রয়েছেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণের অভিযুক্ত যুবক মারধরে গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে

reporter