ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কক্সবাজারে ফাঁকা গুলি ছুঁড়ে অপহরণ: ৭২ ঘণ্টায় ৩০ জন অপহৃত

reporter

প্রকাশিত: ০২:৫৪:৫৬অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৫৪:৫৬অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় মৃত আব্বাস মিয়ার ছেলে, রাজমিস্ত্রী ছৈয়দ হোছাইন শুক্রবার সন্ধ্যায় অপহরণের শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড় থেকে নেমে এসে ঘরের ভেতরে ঢুকে ছৈয়দ হোছাইনের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে পাহাড়ে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা নুর হোসন জানিয়েছেন, মাগরিব নামাজের পর পাহাড়ি ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে একজনকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, "আমরা এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।"

বাহারছড়ার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম বলেছেন, "আজ সন্ধ্যায় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এরপর একজনকে অপহরণ করা হয়েছে। দিনের বেলায় আরও দুইজনকে ডেকে নিয়ে পাহাড়ে আটকে রেখেছে বলে শুনেছি।"

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, "ফাঁকা গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। অপহৃত জসীমকে উদ্ধার করতে অভিযান চলছে।"

এই অপহরণের ঘটনা নতুন নয়। গত কয়েকদিনে ৩০ জন অপহরণের শিকার হয়েছে, যার মধ্যে ২৬ জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে। তবে এখনও ৪ জন অপহরণের শিকার হয়ে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি জসীমের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং তারা সাঁড়াশি অভিযান দাবি করেছেন।

reporter