ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কোনোভাবেই জঙ্গিবাদকে সুযোগ দেওয়া যাবে না: আসিফ নজরুল

reporter

প্রকাশিত: ০৮:৪৭:৫১অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪৭:৫১অপরাহ্ন , ১৪ নভেম্বর ২০২৪

আইন উপদেষ্টা আসিফ নজরুল

ছবি: আইন উপদেষ্টা আসিফ নজরুল

কোনো অজুহাতে বা মোড়কে জঙ্গিবাদকে সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, “জঙ্গিবাদ যেকোনো ধর্মের হতে পারে, কিন্তু আমরা কোনোভাবেই জঙ্গিবাদ এবং উগ্রবাদকে মেনে নিতে পারি না।”

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। নিহত জেলা জজ আদালতের বিচারক জগন্নাথ পাড়ে ও সোহেল আহমেদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, “জঙ্গিবাদ কতটা ভয়াবহ তা আমরা দেখেছি। এটি মানুষকে যুক্তিহীন অমানুষ এবং নিষ্ঠুর করে তোলে। পৃথিবীতে অন্য কিছু মানুষকে এতটা নিষ্ঠুর বা বেপরোয়া করে না।”

তিনি আরও বলেন, “দেশে যা ঘটে, তা অনেক সময় আন্তর্জাতিক পরিসরে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয়। আমাদের নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে এ ধরনের সুযোগ আর কেউ না পায়।”

আইন উপদেষ্টা আরও বলেন, “দেশের কল্যাণ, মানুষের মঙ্গল এবং সমাজের শান্তি রক্ষা করতে হলে আমাদের অবশ্যই যেকোনো মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে।”

তিনি আরও আহ্বান জানান, যেন কোনো দেশি বা বিদেশি শক্তি দেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করা হয়।

reporter