ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কৃষ্ণাঙ্গ হত্যায় জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাম্পের নিঃশর্ত ক্ষমা

reporter

প্রকাশিত: ০৬:২৭:১১অপরাহ্ন , ২৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:২৭:১১অপরাহ্ন , ২৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তাকে নিঃশর্ত ক্ষমা করেছেন। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) তিনি এই আদেশ জারি করেন।

ক্ষমার নির্দেশ পাওয়া দুই কর্মকর্তা হলেন ওয়াশিংটন ডিসির পুলিশ লেফটেন্যান্ট অ্যান্ড্রু জাবাভস্কি এবং পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পুলিশ কর্মকর্তা টেরেন্স সাটন জুনিয়রকে ৬৬ মাস এবং অ্যান্ড্রু জাবাভস্কিকে ৪৮ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২০ সালের ২৩ অক্টোবর তারা অনুমোদন ছাড়াই এক ব্যক্তিকে ধাওয়া করেছিলেন। তাদের তাড়ায় আতঙ্কিত হয়ে পালাতে গিয়ে ওয়াশিংটনের উত্তর-পশ্চিমে এক সংঘর্ষে ২০ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক কুয়ারন হিলটন-ব্রাউনের মৃত্যু হয়। মেট্রোপলিটন পুলিশ বিভাগ জানায়, ওই ঘটনার পর দুই কর্মকর্তা অনির্দিষ্টকালের জন্য বেতন ছাড়া বরখাস্ত ছিলেন।

নয় সপ্তাহব্যাপী বিচার কার্যক্রমের পর ২০২২ সালে, সাটনকে সেকেন্ড ডিগ্রি মার্ডার, চক্রান্তে জড়িত থাকা এবং বিচার বাধাগ্রস্ত করার অভিযোগে সর্বসম্মতভাবে দোষী সাব্যস্ত করে ফেডারেল জুরি। একই জুরি জাবাভস্কিকে চক্রান্ত এবং বিচার বাধাগ্রস্ত করার জন্য দোষী সাব্যস্ত করে।

জাবাভস্কির আইনজীবী ক্রিস্টোফার জামপোগনা ক্ষমা পাওয়ার পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, "ক্ষমা করার জন্য আমরা (প্রেসিডেন্ট ট্রাম্প) প্রতি কৃতজ্ঞ।" সাটন সিএনএনকে বলেছেন, তিনি "কেবল অভিভূত" হয়েছেন এবং রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, "আমি পুলিশ বিভাগে ফিরে যেতে চাই এবং আমার ক্যারিয়ার শেষ করতে চাই।"

সাটনের আইনজীবী কেলেন ডোয়ার এক বিবৃতিতে জানান, "আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ডিসি সার্কিট আদালত এই রায় বাতিল করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই মামলার চূড়ান্ত সমাপ্তি ঘটিয়েছেন বলে আমরা আনন্দিত।"

এই ক্ষমার সিদ্ধান্তটি পুলিশ নীতি এবং জনসাধারণের বিশ্বাসের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন এটি পুলিশিং এবং জাতিগত ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে সম্পর্কিত।

reporter