ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কুকুর বাঁচাতে গিয়ে বাসের চাপায় সিএনজি, শেরপুরে প্রাণ গেল ৫ জনের

reporter

প্রকাশিত: ০৯:৩১:০৬অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৯:৩১:০৬অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে কুকুর বাঁচাতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা বাসের নিচে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজিচালক লোকমান আকরাম (৪৫) এর পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায়। নিহত বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনায় গুরুতর আহত একজন নারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, সিএনজিচালক একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে গাড়িটি বাসের সামনে চালিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়, ঘটনাস্থলেই চালক ও দুই নারীসহ পাঁচজন মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ, সেনাসদস্য ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

reporter