ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

কুয়াকাটার হোটেলে অভিযান চালিয়ে বরিশালের ছাত্রলীগের সাবেক নেতাসহ পাঁচ আসামি গ্রেফতার

reporter

প্রকাশিত: ০৯:০৪:১৬অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৪:১৬অপরাহ্ন , ০৮ নভেম্বর ২০২৪

পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মহিপুর ও গৌরনদী থানা পুলিশের যৌথ অভিযানে পলাতক আসামিরা গ্রেফতার, তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে কুয়াকাটার জি সেভেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী থানার একাধিক মামলার পাঁচ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে গৌরনদী থানা পুলিশ তাদের সহায়তায় এ গ্রেফতার সম্পন্ন করেছে। অভিযুক্তদের শুক্রবার ভোরে গৌরনদী থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মো. মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, এবং পৌর ছাত্রলীগের সদস্য মো. টিপু ও মো. সাকিব।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ৫ আগস্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় অভিযুক্তরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক মহিপুর থানার পুলিশের সহায়তায় কুয়াকাটার হোটেলে এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


reporter