ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

লিবিয়া বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহী, শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ

reporter

প্রকাশিত: ০৬:৩৬:৫৫অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৬:৩৬:৫৫অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কৃষি ও চিকিৎসা খাতে বিশেষ ভূমিকা; দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা

বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীসহ আরও দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে লিবিয়া। লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সালিমান আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত সালিমান বাংলাদেশি কর্মীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, বিশেষত কৃষিক্ষেত্রে তারা লিবিয়ার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের লিবিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার আমন্ত্রণ জানান।

তিনি স্বীকার করেন যে কিছু বাংলাদেশি চিকিৎসক লিবিয়ায় বেতন সংক্রান্ত সমস্যায় রয়েছেন। তবে চলমান সংস্কারের মাধ্যমে এই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। তিনি মানব পাচার রোধে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পারস্পরিক স্বার্থে বাংলাদেশ লিবিয়া থেকে তেল আমদানির বিষয়টিও বিবেচনা করতে পারে। রাষ্ট্রদূত সালিমান এ লক্ষ্যে বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

reporter