ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৫ অভিবাসনপ্রত্যাশী

reporter

প্রকাশিত: ০৯:৫৫:২৫অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৫৫:২৫অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজী থেকে ১৪৫ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন। তাদের উদ্ধার ও দেশে ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একসঙ্গে কাজ করেছে।

দেশে ফেরার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতে এই ধরনের বিপজ্জনক যাত্রায় অংশ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে ছয় হাজার টাকা নগদ সহায়তা, খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ করছে। তাদের সহায়তায় সরকার মানবপাচারের শিকার ব্যক্তিদের ফিরিয়ে আনতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

reporter