ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

লন্ডন ক্লিনিকে ভর্তি খালেদা জিয়া

reporter

প্রকাশিত: ১০:১৫:৩৫অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৫:৩৫অপরাহ্ন , ০৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৮ মিনিটে রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ার আবেগঘন মুহূর্তে তারা তাকে জড়িয়ে ধরেন। তাদের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, সেখানে তার কয়েকদিন চিকিৎসা চলবে। এরপর তাকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন খালেদা জিয়া। ঢাকা থেকে দোহা হয়ে এই বিশেষ ফ্লাইট লন্ডনে পৌঁছায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ জুলাই সর্বশেষ লন্ডন সফর করেছিলেন খালেদা জিয়া। এরপর থেকে গত ছয় বছরে এটি তার প্রথম বিদেশ ভ্রমণ। এই সময়ের মধ্যে তিনি তার ছেলের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাননি।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হসপিটালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীরে রক্তনালিতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত এবং তার জন্য লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। এই প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করতে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

reporter