ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৫:০৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

মাদারীপুরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে অন্তত ৮ জন আহত

reporter

প্রকাশিত: ১১:১৪:০৬পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ১১:১৪:০৬পূর্বাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের কয়েকজনকে শুক্রবার রাতে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়

ছবি: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অন্তত ৮ জন আহত হন। তাদের কয়েকজনকে শুক্রবার রাতে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ২০টি হাতবোমা বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। শুক্রবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় এ সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পশ্চিম রাস্তি গ্রামের দুই পক্ষের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং চারটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, এই দুই পক্ষের মধ্যে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এলাকায় উত্তেজনা দীর্ঘদিনের। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি নির্বাচনী কোনো বিষয় নয়, বরং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে পুনরায় সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

reporter