ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:২৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

মাগুরার মহম্মদপুরে জমি বিরোধের জেরে মারধরের অভিযোগ, থানায় মামলা

reporter

প্রকাশিত: ০৬:৫৭:৩২অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৬:৫৭:৩২অপরাহ্ন , ৩০ জানুয়ারী ২০২৬

Filed picture

ছবি: Filed picture

মাগুরার মহম্মদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ মোস্তাফিজুর রহমান (৫৮), পিতা মৃত মোঃ শাহজাহান বিশ্বাস । তিনি উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন চাকুরীজীবি ।

লিখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ গফফার আলী বিশ্বাস (৩৫) পিতাঃ মৃত নবিছ উদ্দিন-এর সঙ্গে দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে অভিযুক্ত ব্যাক্তি তার দলবল নিয়ে এসে  তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । 

 এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় তিনি দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহম্মদপুর থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

reporter