ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মালয়েশিয়ায় উগ্রবাদ ও সরকার উৎখাতের চেষ্টায় ৩৬ বাংলাদেশি আটক

reporter

প্রকাশিত: ০৫:৪৫:৫৫অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

আপডেট: ০৫:৪৫:৫৫অপরাহ্ন , ২৭ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সেলাঙ্গর ও জোহরে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার; আইএস মতাদর্শ ছড়িয়ে সরকার পতনের পরিকল্পনার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস মামলা 

মালয়েশিয়ায় উগ্রবাদ ছড়ানো ও নিজ দেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সেলাঙ্গর ও জোহর রাজ্যে ২৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক বিবৃতিতে জানিয়েছেন, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বাহরুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ১৬ জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটকরা আইএস মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল এবং একটি সেল গঠন করে সেই মতাদর্শ ছড়ানোর পাশাপাশি অর্থ সংগ্রহ ও নিজ দেশে সরকার পতনের লক্ষ্যে কাজ করছিল।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মালয়েশিয়াকে কোনো বিদেশি উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের ঘাঁটি হতে দেওয়া হবে না। জাতীয় নিরাপত্তার প্রশ্নে সরকার আপসহীন।”

এই সফল অভিযানের জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আইন প্রয়োগকারী সংস্থার গোয়েন্দা সক্ষমতা ও তৎপরতা আরও জোরদার করা হবে।”

reporter