ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

reporter

প্রকাশিত: ১২:২২:২৫অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:২২:২৫অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

ছবি: মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনস্রোত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে জনতার ঢল নেমেছে। বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাত থেকেই জমায়েত

মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে। বুধবার সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হন।

সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়

সরেজমিনে দেখা গেছে, বেলা সাড়ে ১০টার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে মানুষের আসা অব্যাহত রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লোকসমাগম আরও বাড়ছে।

দাফনের প্রস্তুতি

এদিকে, জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ জিয়ার কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

reporter